
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:-পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ও বক্তারা উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুনির খন্দকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সিরাজুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক ওয়াদুদ গোলদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এইচ এম আশরাফ-উল-মাসুদ এবং মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান।
সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, বাংলাদেশ প্রেসক্লাবের (বরিশাল বিভাগীয়) সাধারণ সম্পাদক আলামিন প্রিন্স ও সাংবাদিক জিয়াউর রহমান। এ সময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ এবং নানা পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা
সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
মাদক কারবার ও সেবন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম জোরদার করা।
কিশোর অপরাধ ও অনলাইনে জুয়া খেলার বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি।
অবৈধ চায়না দুয়ারী জাল, চাকজাল ও কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে অভিযান পরিচালনা।
সরকারি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আইনশৃঙ্খলা সভার পাশাপাশি একই দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন’ উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ‘ধর্ম, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা’ বিষয়ক আরেকটি বিশেষ সভা সম্পন্ন হয়েছে।
এসব সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।