1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ইমারজেন্সিতে উপচে পড়া ভিড়, হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগ!! পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান৷৷ গলাচিপায় স্কুলের মাঠ কেটে ক্যানেল করার অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে৷৷  ড. এবিএম সাইফুল ইসলাম পবিপ্রবির নতুন উপ-উপাচার্য মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন৷৷  দুমকিতে মক্তবের ছাত্রকে ব/লাৎ/কারের চেষ্টার অভিযোগে  শিক্ষক আ/টক৷৷ অসহায় পরিবারের পাশে শাহাদাৎ হোসেন দিলেন আর্থিক অনুদান৷৷  বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷

মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় নিহত আলী আহমদ হত্যা মামলার প্রধান আসামি মোঃ মনির মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মনির মিয়া উপজেলার পত্তন ইউনিয়নের চাওড়াখলা গ্রামের হামদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া বর্তমানে তার বিরুদ্ধে ৬টি গ্রেফতারি পরোয়ানাও (ওয়ারেন্ট) বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় নিহত হন আলী আহমদ। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই মূল আসামি মনির মিয়া আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ২৬ জুলাই (রবিবার) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মূলগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার মূলহোতা মনির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আসামি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার চেষ্টা করলেও বিজয়নগর থানার চৌকস পুলিশ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। মামলার এজাহারভুক্ত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad