1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দুমকিতে মক্তবের ছাত্রকে ব/লাৎ/কারের চেষ্টার অভিযোগে  শিক্ষক আ/টক৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ইমারজেন্সিতে উপচে পড়া ভিড়, হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগ!! পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান৷৷ গলাচিপায় স্কুলের মাঠ কেটে ক্যানেল করার অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে৷৷  ড. এবিএম সাইফুল ইসলাম পবিপ্রবির নতুন উপ-উপাচার্য মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন৷৷  দুমকিতে মক্তবের ছাত্রকে ব/লাৎ/কারের চেষ্টার অভিযোগে  শিক্ষক আ/টক৷৷ অসহায় পরিবারের পাশে শাহাদাৎ হোসেন দিলেন আর্থিক অনুদান৷৷  বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷

দুমকিতে মক্তবের ছাত্রকে ব/লাৎ/কারের চেষ্টার অভিযোগে  শিক্ষক আ/টক৷৷

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
  • পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-
    পটুয়াখালীর দুমকিতে মক্তবের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ইব্রাহিম (৫০) নামে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
    সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দীনিয়া মাদরাসায় এ বলাৎকারের চেষ্টার ঘটনা ঘটে।
    এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে মক্তবে পড়ানোর উদ্দেশ্যে ওই শিক্ষক বাসা ডেকে নিয়ে যায়। বৃষ্টি থাকার কারণে কোন ছাত্রছাত্রী না আসলে ওই ছাত্র একা থাকার সুযোগে বলাৎকারের চেষ্টা করলে ভুক্তভোগী ওই ছাত্র ডাক চিৎকার দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ভুক্তভোগী ও ছাত্র বাসায় গিয়ে সবাইকে এ ঘটনা জানালে ওই শিক্ষককে আটক করে বিদ্যুতের খুটির সাথে বেঁধে রাখে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন জানান, “এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে একটি এজাহার দায়ের করে। আসামি আমাদের হেফাজতে আছে। পরবর্তী আইনগত যে ব্যবস্থা আছে আমরা গ্রহণ করব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad