1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বাউফলে ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ইমারজেন্সিতে উপচে পড়া ভিড়, হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগ!! পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান৷৷ গলাচিপায় স্কুলের মাঠ কেটে ক্যানেল করার অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে৷৷  ড. এবিএম সাইফুল ইসলাম পবিপ্রবির নতুন উপ-উপাচার্য মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন৷৷  দুমকিতে মক্তবের ছাত্রকে ব/লাৎ/কারের চেষ্টার অভিযোগে  শিক্ষক আ/টক৷৷ অসহায় পরিবারের পাশে শাহাদাৎ হোসেন দিলেন আর্থিক অনুদান৷৷  বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷

বাউফলে ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন৷৷ 

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-বাউফলের সাবেক এমপি মরহুম রুহুল আমিন ইঞ্জিনিয়ার এর ছোট ভাই ডাঃ নাসির উদ্দিন এর জানাজা গতকাল এশার নামাজ বাদে কায়না গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।
নামাজ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের ভাগ্নে ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, সাবেক এমপি রুহুল আমিন ইঞ্জিনিয়ার এর জ্যেষ্ঠ পুত্র, ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন মো: মেহেদী হাসান শোভন, আলহাজ্ব কারী মো: আফসার হোসেন, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।
বক্তারা বলেন, ডাঃ নাসির উদ্দিন একজন সৎ, ধার্মিক ও মানবিক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর পরোপকারী মনোভাব ও মানুষের প্রতি আন্তরিক ভালবাসার জন্য  তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেছিলেন।
জানাজায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad