1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷ - অপরাধ সংবাদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷ দুমকিতে দেড় লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জ/ব্দ, আ/গুনে ধ্বং/স!! পটুয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন!  পাল্টা অভিযোগ সাংবাদিকের৷৷ বাউফলে ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৮ জুলাই৷৷ সরাইলে গৃহবধূর আত্মহত্যা– দেবর-ভাবির পরকীয়ার অভিযোগে থানায় এজাহার৷৷ মহিপুরের হ/ত্যা মামলার অন্যতম অভিযুক্ত সালেক ও ছারোয়ার র‍্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব সিরীয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷৷  কিডনি রোগে জীবনযুদ্ধ: বিরামপুরের পরিচিত মুখ সোনা মিয়ার চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন৷৷  বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ: বিজিবির কঠোর অবস্থান৷৷

বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে।
এটি দুপুর বারোটায় পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ২৬৫ কিলোমিটার, চট্রগ্রাম বন্দর থেকে ৪২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪১৫ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো।
এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং আরো ঘণীভূত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। বাতাসের চাপ বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবিরা। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad