1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপা ও রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযানে লক্ষাধিক টাকার ৪৪টি জাল জব্দ ও ধ্বংস৷৷  - অপরাধ সংবাদ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপা ও রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযানে লক্ষাধিক টাকার ৪৪টি জাল জব্দ ও ধ্বংস৷৷  প্রশাসনের অভিযানের পরও থামেনি সুগন্ধা নদীতে অবৈধ বালু উত্তোলন: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, বাড়ছে নদীভাঙনের শঙ্কা৷৷  গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত৷৷  ঝালকাঠিতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু৷৷  বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৷৷  কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য! গলাচিপায় অবসর ভাতা না পেয়ে চরম অর্থকষ্টে প্রবীণ শাহজাহান৷৷ বিরামপুরে এলজিইডির কর্মশালা: গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনার দিগন্ত৷৷  মিথ্যা সংবাদের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির সংবাদ সম্মেলন৷৷  দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত৷৷ 

গলাচিপা ও রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযানে লক্ষাধিক টাকার ৪৪টি জাল জব্দ ও ধ্বংস৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাধারে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত গলাচিপা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বোয়ালিয়া খালসহ উপজেলার বিভিন্ন খাল ও জলাধার থেকে মাছের পোনা নিধনে ব্যবহৃত ৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
পরে বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে একই দিনে রাঙ্গাবালী উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে আরও ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে সেগুলোও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহিরুন্নবী বলেন, “চায়না দুয়ারি জাল দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও জলজ প্রাণী নিধন করা হয়, যা দেশের মৎস্য খাতে অপূরণীয় ক্ষতির কারণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে এসব অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল ও অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরো জানান, “নদী-খাল ও জলাশয়ে মাছের প্রজনন ও পোনা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। টেকসই মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “দেশের রুপালি সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে। অবৈধ জাল বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad