1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপা ও রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযানে লক্ষাধিক টাকার ৪৪টি জাল জব্দ ও ধ্বংস৷৷  প্রশাসনের অভিযানের পরও থামেনি সুগন্ধা নদীতে অবৈধ বালু উত্তোলন: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, বাড়ছে নদীভাঙনের শঙ্কা৷৷  গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত৷৷  ঝালকাঠিতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু৷৷  বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৷৷  কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য! গলাচিপায় অবসর ভাতা না পেয়ে চরম অর্থকষ্টে প্রবীণ শাহজাহান৷৷ বিরামপুরে এলজিইডির কর্মশালা: গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনার দিগন্ত৷৷  মিথ্যা সংবাদের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির সংবাদ সম্মেলন৷৷  দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত৷৷ 

গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-
‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসি. গলাচিপা শাখার উদ্যোগে ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পৌর মঞ্চ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি. গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. রাকিবুল হাসান এবং কর্মকর্তা মো. মহিবুল্লাহ মোড়ল।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, তাপস কুন্ডু ও সাংবাদিক রিয়াদ হোসাইনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং শুভানুধ্যায়ীরা।
গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, “বাংলা QR দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করবে। একটি মাত্র QR কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ। বাংলাদেশে ৬৭টা ব্যাংক আছে এবং ৬৭টা অ্যাপস আছে এই এক  QR মাধ্যমেই সবাই সব ব্যাংকে লেনদেন করতে পারবে।”
তিনি আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। পূবালী ব্যাংক সবসময় আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ‘বাংলা QR’ ব্যবহারে এগিয়ে আসতে হবে, তবেই ডিজিটাল অর্থনীতির সুফল সবাই ভোগ করতে পারবেন।”
এ সময় তিনি সবাইকে পূবালী এসে কোন টাকা জমা ছাড়া একাউন্ট করার এবং ফ্রিতে বাংলা QR অ্যাপস ব্যবহারের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad