1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, "আমরা এখনো কাজ শুরু করিনি" - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি”

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 ঝালকাঠি থেকে মোঃ ফেরদৌস :-  ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরসংকর গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র একটি সেতু নির্মাণকাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রকৌশলগত মানদণ্ড উপেক্ষা এবং যথাযথ তদারকি ছাড়াই কাজ পরিচালনার অভিযোগ তুলে শুক্রবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থায়নে নির্মিতব্য সেতুর কাজ শুরু থেকেই নানা অনিয়মের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নকশা অনুযায়ী ৬০ ফুট গভীর পাইলিং করার কথা থাকলেও মাত্র ১৫ ফুট পর্যন্ত পাইলিং করা হচ্ছে।
এছাড়া কালো পাথরের পরিবর্তে সাদা পাথর, সিলেটের বালুর পরিবর্তে স্থানীয় বালু এবং ২০ মিলিমিটার রডের পরিবর্তে ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা হাবীব হাওলাদার, কাঞ্চন হাওলাদার, মামুন হাওলাদার ও যুবদল নেতা আহমেদ মিঠু।
এছাড়া নির্মাণকাজ চলাকালে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক হলেও তাদের অনুপস্থিতিতেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল বাশার বলেন, “ঠিকাদার মালামাল নিয়েছে, আমরা এখনো কাজের সাইটে যাইনি।”
এলাকাবাসীর অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের পাশাপাশি জননিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে। তারা অবিলম্বে নির্মাণকাজের তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, “আমরা এখন পর্যন্ত এই সেতুর কাজ শুরু করিনি। ঠিকাদার কেন আমাদের না জানিয়ে কাজ শুরু করেছেন, সে বিষয়ে তাকে নোটিশ দিয়ে কৈফিয়ত চাওয়া হবে।”
উপজেলা প্রকৌশলীর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ও তদারকি ছাড়া কীভাবে সরকারি প্রকল্পের নির্মাণকাজ শুরু হলো।
তবে উপজেলা প্রকৌশলীর বক্তব্য প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট ঠিকাদার রফিক মৃধা দাবি করেন, “কাজ শুরুর বিষয়টি উপজেলা এলজিইডি দপ্তরকে অবহিত করেই করা হয়েছে।”
এ বিষয়ে জানতে এলজিইডির ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রোববার দুপুরে তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। অফিস অন্য কর্মকর্তারা জানিযেছে, ‘তিনি নলছিটি উপজেলায় সরকারি কাজে অবস্থান করছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad