1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের ৩ দফায় জানাজা শেষে দাফন সম্পন্ন৷৷  - অপরাধ সংবাদ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই অভিযুক্ত কে মামলার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে  র‌্যাব-৭ !!! গলাচিপায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর৷৷ বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ৷৷ বিজয়নগরের পত্তন ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত” সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের ৩ দফায় জানাজা শেষে দাফন সম্পন্ন৷৷  বিজয়নগরে ২ কেজি গাঁজা, বিদেশি মদ ও স্কফ সিরাপসহ খোকন ভূইয়া নামের একজন আটক” খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷ অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত৷৷ গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷  শিল-পাটার আঘাতে ছেলের হাতে ঘুমন্ত বাবা খু/ন: আ/টক-১৷৷

সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের ৩ দফায় জানাজা শেষে দাফন সম্পন্ন৷৷ 

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :- পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য জাতীয় পার্টির নেতা দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির মাহমুদ সেলিম এর তিন তিনবার জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি টাউন জৈনকাঠি পারিবারিক কবরস্থানে তার বাবা পৌরসভার সাবেক কমিশনার ইউনুচ মিয়ার সমাধির পাশে সমাহিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকার বাবর রোড মারকাজুল মসজিদে প্রথম জানাজা শেষে রাতে পটুয়খালীতে তার মরদেহ নিয়ে আসে। শনিবার সকাল ৯ টায় পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় এবং সকাল ১০ টায় জৈনকাঠি জৈনপুরি হুজুরের খানকার ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়।
পৌর ঈদগাহ মাঠের জানাজা নামাজে ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবু সাঈদ।
এ সময় দোয়া চেয়ে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও মরহুমের একমাত্র পুত্র ইঞ্জিঃ তাহবির মাহমুদ আপন।
তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় টাউন জৈনকাঠি জৈনপুরি হুজুরের খানকায়ের ঈদগাহ মাঠে। এখানে ইমামতি করেন জৈনপুরি খানকায়ে জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
এ সময় দোয়া চেয়ে বক্তব্য রাখেন বায়তুত তাহেরি সেলিম মিয়া জামে  মসজিদের ইমাম ক্বারি মো. নুর হোসেন ও পুত্র ইঞ্জিঃ তাহবির মাহমুদ আপন। নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার বাবা পৌরসভার সাবেক কমিশনার ইউনুচ মিয়ার কবরের পাশে সমাহিত করা হয়।
সোমবার বাদ আছর মরহুমের আত্মার মাগফেরা কামনায় পটুয়াখালীর বড় জামে মসজিদ, পুরাতন জামে মসজিদ, শিমুলবাগ জামে মসজিদ ও মরহুমের বাড়ির জামে মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মিলাদে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন মরহুমের চাচা মো. মতিয়ার রহমান মতিসহ পরিবারের সদস্যগণ।
উল্লেখ্য, সাংবাদিক জাকির মাহমুদ সেলিম শুক্রবার দুপুর ১.১৫ মিঃ সময়, ঢাকাস্থ শ্যামলী আগারগাঁও বক্ষ ব্যাধী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না  লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বৃদ্ধ মা, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার আকস্মিক মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মিরাজুল হক মিন্টু ও কামরুজ্জামান টিপুসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad