1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর৷৷ - অপরাধ সংবাদ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর৷৷ বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ৷৷ বিজয়নগরের পত্তন ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত” সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের ৩ দফায় জানাজা শেষে দাফন সম্পন্ন৷৷  বিজয়নগরে ২ কেজি গাঁজা, বিদেশি মদ ও স্কফ সিরাপসহ খোকন ভূইয়া নামের একজন আটক” খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷ অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত৷৷ গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷  শিল-পাটার আঘাতে ছেলের হাতে ঘুমন্ত বাবা খু/ন: আ/টক-১৷৷ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর গ্রেফতার৷৷

গলাচিপায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর৷৷

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :-
পটুয়াখালীর গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপজেলার ৬৭ জন উপকারভোগীর হাতে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবজুর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার নুর, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান। এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও সামাজিক সহায়তার উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad