1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরের পত্তন ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত" - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

বিজয়নগরের পত্তন ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত”

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ– ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে পত্তন ইউনিয়নের নোয়াগাঁও মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু কালাম মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন হামদু মিয়া, দারু মিয়া, প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম শিশু, সায়েম ইকবাল বোখারি মোল্লা, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সোলাইমান হোসেন জুয়েল।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিজয়নগর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকমুক্ত পত্তন ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad