1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার- ৪৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় সাগর মোহনার বেলাভূমে ভেসে আসল ৫৬ ফুট দৈর্ঘ্যের বিশালাকার মৃত তিমি৷৷  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা ও  নতুন কমিটির অভিষেক৷৷  কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা, স্বর্ণালংকার-নগদ টাকা লুট৷৷  কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার- ৪৷৷ পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীর ওপর প্রস্তাবিত সেতু: প্রকল্প এলাকা পরিদর্শনে ইউএনও, আগামী মাসে পুরোদমে কাজ শুরু৷৷ প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের৷৷ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে জাতীয় জলবায়ু কর্মসূচি ২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে” ব্রাহ্মণবাড়িয়ার  চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু,: পটুয়াখলীর গলাচিপায় ইউনিয়ন বিভক্তিতে  নির্বাচনী সমীকরণে নতুন হিসাব৷৷

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার- ৪৷৷

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
  1. স্টাফ রিপোর্টার:- কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের আলোচিত ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
    সোমবার (২৯ শে জুন) দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানায় সংবাদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
    পুলিশ জানায়, গত ২৫ জুন কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের সময় পথচারী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান গুলিবিদ্ধ হয়।
    ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে জামসেদ হোসেন শ্রাবনকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়। পরে ধারাবাহিক অভিযানে আরও তিনজন—আসিফ, আশিক ও ইমনকে আটক করা হয়।
    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad