প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ৬:২৭ পি.এম
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার- ৪৷৷
- স্টাফ রিপোর্টার:- কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের আলোচিত ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সোমবার (২৯ শে জুন) দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানায় সংবাদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ জানায়, গত ২৫ জুন কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের সময় পথচারী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান গুলিবিদ্ধ হয়।
ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে জামসেদ হোসেন শ্রাবনকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়। পরে ধারাবাহিক অভিযানে আরও তিনজন—আসিফ, আশিক ও ইমনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত