1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম বিরামপুর

 

শফিকুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্যের মুখ দেখেছে থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে মোট ৫৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এ অভিযানে মাদক ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টা ১০ মিনিটে বিরামপুর থানার কচুয়া-মির্জাপুর শালবাগান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোস্তাক (৫১) ও মোঃ মতিয়ার রহমান (৩৫)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।একই দিনে উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামে পৃথক অভিযানে মোঃ রুহুল কবির (৩৩)-কে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।বিরামপুর থানা পুলিশের দাবি, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার কোথাও মাদক কারবারের সুযোগ দেওয়া হবে না এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad