1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার - অপরাধ সংবাদ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার পটুয়াখালীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০, কুডার কুড়ে আগুন, গরু হত্যার অভিযোগ মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চারটি বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত জারি কুমিল্লার বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ‘ বিশুদ্ধ পানি ব্যবহার না করা এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুই হোটেলের ১৫হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা । কুমিল্লার বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ‘ বিশুদ্ধ পানি ব্যবহার না করা এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুই হোটেলের ১৫ টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা । বরুড়া উপজেলা প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী: স্বচ্ছতা, সদস্য বৃদ্ধি ও সাংগঠনিক শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জামায়াত নেতাকে থানায় হস্তান্তর, বিএনপি নেতার হস্তক্ষেপে মুক্তি!

পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ‘পুলিশ সুপার’ (এসপি) পরিচয়ে সরকারি ই-মেইল হ্যাক করার চেষ্টাসহ বিভিন্ন সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে মোঃ সিয়াম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
​গতকাল বুধবার (১০ জুন) জেলা গোয়েন্দা শাখার সাইবার সেলের একটি বিশেষ দল নবীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিয়ামের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একাধিক সিমকার্ডসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিয়াম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে গুরুত্বপূর্ণ ই-মেইল অ্যাকাউন্ট ও অনলাইন পোর্টালে অবৈধভাবে অনুপ্রবেশের (হ্যাকিং) চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি সে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের পরিচয় ব্যবহার করে একটি সরকারি ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার অপচেষ্টা চালায়। তবে সাইবার নিরাপত্তা ব্যবস্থার কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়।
​পরবর্তীতে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের নজরে আসলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার সেল আধুনিক প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​ডিবি পুলিশ জানায়, জব্দকৃত ডিজিটাল ডিভাইসগুলো প্রাথমিক বিশ্লেষণ করে একাধিক সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ওয়েব পোর্টালে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পোর্টালে ঢুকে তথ্য পরিবর্তন করার প্রাথমিক প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা। এছাড়া ভুয়া পরিচয়ে পাসওয়ার্ড রিসেটের আবেদন এবং সাইবার প্রতারণার আশ্রয় নিয়ে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা আত্মসাতের তথ্যও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
​ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
​এদিকে, সাইবার অপরাধের হাত থেকে রক্ষা পেতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট সকলকে অনলাইন পোর্টাল এবং ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে কোনো ধরনের সন্দেহজনক সাইবার কার্যক্রম বা প্রতারণার চেষ্টা নজরে আসলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট