1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
পটুয়াখালীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০, কুডার কুড়ে আগুন, গরু হত্যার অভিযোগ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার পটুয়াখালীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০, কুডার কুড়ে আগুন, গরু হত্যার অভিযোগ মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চারটি বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত জারি কুমিল্লার বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ‘ বিশুদ্ধ পানি ব্যবহার না করা এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুই হোটেলের ১৫হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা । কুমিল্লার বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ‘ বিশুদ্ধ পানি ব্যবহার না করা এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুই হোটেলের ১৫ টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা । বরুড়া উপজেলা প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী: স্বচ্ছতা, সদস্য বৃদ্ধি ও সাংগঠনিক শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জামায়াত নেতাকে থানায় হস্তান্তর, বিএনপি নেতার হস্তক্ষেপে মুক্তি! পবিপ্রবির নতুন উপাচার্য ড. এস. এম. হেমায়েত জাহান কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃ’ত্যু, আহত ৬

পটুয়াখালীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০, কুডার কুড়ে আগুন, গরু হত্যার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালীচান্না গ্রামের একই বাড়ীর দুই শিশুর খেলাধুলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে টানা কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায়  রয়েছেন।,

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন দুপুরে দুই শিশুর মধ্যে খেলাধুলার একপর্যায়ে একজন শিশুকে নৌকা থেকে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। প্রথমে কথাকাটাকাটি হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এরপর কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের জেরে শনিবার কয়েকটি বসতঘরে লুটপাট চালানো হয় এবং একটি অটোগাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

সর্বশেষ ৯ জুন রাতে একটি কুঁড়াকুড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে একটি গরুকেও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা পরিবার।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় পৃথক মামলা দায়ের করেছে। পুলিশ একটি পক্ষের পাঁচজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন বলে জানা যায়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “দুই শিশু বাচ্চার খেলাধুলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মামলা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।” তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এদিকে, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট