1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷ দুমকিতে দেড় লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জ/ব্দ, আ/গুনে ধ্বং/স!! পটুয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন!  পাল্টা অভিযোগ সাংবাদিকের৷৷ বাউফলে ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৮ জুলাই৷৷ সরাইলে গৃহবধূর আত্মহত্যা– দেবর-ভাবির পরকীয়ার অভিযোগে থানায় এজাহার৷৷ মহিপুরের হ/ত্যা মামলার অন্যতম অভিযুক্ত সালেক ও ছারোয়ার র‍্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব সিরীয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷৷  কিডনি রোগে জীবনযুদ্ধ: বিরামপুরের পরিচিত মুখ সোনা মিয়ার চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন৷৷  বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ: বিজিবির কঠোর অবস্থান৷৷

কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-:

সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় কাজিপুর উপজেলার মেঘাই অবস্থিত খাদ্য গুদাম কর্মকর্তার কক্ষে এই নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
নিলামে মোট ১৬ জন ব্যবসায়ী অংশ নেন। এতে সর্বোচ্চ দরদাতা মেঘাই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম প্রতি কেজি ২৫ টাকা দরে নিলামের মোট ৩.০২০ মেট্রিক টন চাল ক্রয় করেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, গুদাম কর্মকর্তা অলিউর রহমান, কাজিপুর থানা পুলিশের উপ পরিদর্শক আসাদ।
উল্লেখ্য নিলামকৃত চালগুলো গত ১৫ মার্চ রাতে উপজেলার চালিতাডাঙ্গা পুরাতন খাদ্যগুদামের দক্ষিন পাশের জঙ্গলে অভিযান চালিয়ে উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। # (ছবি আছে)

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad