1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ ৪৫ কর্মী আটক - অপরাধ সংবাদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে দেড় লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জ/ব্দ, আ/গুনে ধ্বং/স!! পটুয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন!  পাল্টা অভিযোগ সাংবাদিকের৷৷ বাউফলে ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৮ জুলাই৷৷ সরাইলে গৃহবধূর আত্মহত্যা– দেবর-ভাবির পরকীয়ার অভিযোগে থানায় এজাহার৷৷ মহিপুরের হ/ত্যা মামলার অন্যতম অভিযুক্ত সালেক ও ছারোয়ার র‍্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব সিরীয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷৷  কিডনি রোগে জীবনযুদ্ধ: বিরামপুরের পরিচিত মুখ সোনা মিয়ার চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন৷৷  বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ: বিজিবির কঠোর অবস্থান৷৷ গলাচিপায়  ই/য়াবা/সহ যুবক গ্রে/প্তার৷৷ 

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ ৪৫ কর্মী আটক

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও সুয়াগাজী এলাকার মাঝামাঝি স্থানে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ ৪৫ কর্মী আটক

রোববার (৭ জুন) দুপুরে কয়েক মিনিটের এ মিছিলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক এবং পাঁচটি যানবাহন জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই শতাধিক নেতাকর্মী মহাসড়কে জড়ো হয়ে মিছিল শুরু করেন। এ সময় তাদের হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করেন। প্রায় তিন মিনিটের সংক্ষিপ্ত এ কর্মসূচি শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এদিকে মিছিলের খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা এরশাদ এবং ২৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রবিউলের নেতৃত্বে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। একপর্যায়ে মিছিলকারীদের ধাওয়া দিলে তারা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পড়েন।

খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিছিলে অংশগ্রহণের অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়। একই সঙ্গে মিছিলকারীদের বহনে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাসসহ মোট পাঁচটি যানবাহন জব্দ করা হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচটি যানবাহন জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর মহাসড়কে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad