1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সরকারদলীয় সংসদ সদস্যদের  সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা৷৷ - অপরাধ সংবাদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷ দুমকিতে দেড় লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জ/ব্দ, আ/গুনে ধ্বং/স!! পটুয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন!  পাল্টা অভিযোগ সাংবাদিকের৷৷ বাউফলে ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৮ জুলাই৷৷ সরাইলে গৃহবধূর আত্মহত্যা– দেবর-ভাবির পরকীয়ার অভিযোগে থানায় এজাহার৷৷ মহিপুরের হ/ত্যা মামলার অন্যতম অভিযুক্ত সালেক ও ছারোয়ার র‍্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব সিরীয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷৷  কিডনি রোগে জীবনযুদ্ধ: বিরামপুরের পরিচিত মুখ সোনা মিয়ার চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন৷৷  বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ: বিজিবির কঠোর অবস্থান৷৷

সরকারদলীয় সংসদ সদস্যদের  সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা৷৷

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-  শনিবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ কথা জানান।
আজ বিকেলে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদীয় দলের কাছে ৭ মন্ত্রী তাদের মন্ত্রণালয় সম্পর্কে ১২০ দিনের কার্যক্রম উপস্থাপন করেছেন।
সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি জানান, সরকারদলীয় সংসদ সদস্যদের এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

চিফ হুইপ জানান, এক হাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। এ ছাড়া, স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মো. নূরুল ইসলাম আরও জানান, সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না। বিষয়টি স্বল্প সময়ে স্পষ্ট হবে। প্রধানমন্ত্রী এতে সায় দিয়েছেন।
সরকারদলীয় সংসদীয় সভায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, পৃথিবীর ইতিহাসে স্বল্পতম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হবে রোববার (৭ জুন)।
ব্রিফিংয়ে ৬৬ শতাংশ গ্রাহকের বিদ্যুতের বিল বাড়েনি বলেও জানান চিফ হুইপ। ছবি:- সংগৃহিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad