1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
৮ কেজি ৪০০ গ্রাম গাঁ/জা সহ ০২ (দুই) শীর্ষ মা/দক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আ/টক - অপরাধ সংবাদ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৮ কেজি ৪০০ গ্রাম গাঁ/জা সহ ০২ (দুই) শীর্ষ মা/দক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আ/টক পুলিশি বাধা উপেক্ষা করে নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ, ‘রাজপথ ছাড়ব না’ ঘোষণা রেড টেলিফোন সংযোগের তামার তার বিক্রি ভাঙারিতে, আদালতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিনাজপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ডাকবাংলোর মৃত্যুরহস্য ঘিরে ক্ষোভ: লাশ নিয়ে রাজপথে স্বজনরা, দাবি ‘এটি পরিকল্পিত হত্যা’ কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের তাণ্ডব: দেশের বিভিন্ন জেলায় ১১ জন নিহত শৈলকুপায় আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত সংঘর্ষ, আহত ৫০ পুলিশ হেডকোয়ার্টারের ভুয়া চিঠি ইস্যুতে সাইবার মামলা, সাংবাদিক পারভেজ আটক দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার৷৷  বিজয়নগরে ইউএনও ও ওসির সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

৮ কেজি ৪০০ গ্রাম গাঁ/জা সহ ০২ (দুই) শীর্ষ মা/দক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আ/টক

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প, বরিশাল এর একটি আভিযানিক দল অদ্য ০৫/০৬/২০২৬ইং তারিখ সকালে দুমকী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ঢাকা হতে যাত্রীবাহী বাসে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশী কার্যক্রম পরিচালনা কালে জনৈক মোঃ সুমন হাওলাদারের হেফাজতে থাকা লাগেজের মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ০৮ (আট) কেজি ৪০০ (চারশত) গ্রাম গাঁজা উদ্ধার করে এবং গাঁজা বহনকারীকে আটক করে। আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে পরবর্তীতে তার অপর সহযোগী জামাল মৃধা’কে গ্রেফতার করে পটুয়াখালী দুমকি থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব বলে জানিয়েছেন র‍্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট