1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার: সিঙ্গারবিলের এক অংশেই ৬১টি স্পট, তালিকা করছে পুলিশ বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার অপরাধ সংবাদের প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসলো প্রশাসন: কচুয়ায় খাজা ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা” জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ৫ দফা দাবি তুললেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী,স্টাফ রিপোর্টার:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে  প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লাবণ্য, জিহাদ, মুগ্ধ ও মাহি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাকা, উন্মেষ, জান্নাত ও জিনিয়া। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট