1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার: সিঙ্গারবিলের এক অংশেই ৬১টি স্পট, তালিকা করছে পুলিশ বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার অপরাধ সংবাদের প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসলো প্রশাসন: কচুয়ায় খাজা ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা” জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ৫ দফা দাবি তুললেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিরামপুরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগ: আটক ২, জনমনে আতঙ্ক কাজিপুরে বিজ্ঞান , প্রযুক্তি মেলাও পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কচুয়ায় পেট্রোল পাম্পে তেল বাণিজ্যে অনিয়মের অভিযোগ অতিরিক্ত টাকায় ‘গোপন সরবরাহ’, বঞ্চিত সাধারণ গ্রাহক

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী,স্টাফ রিপোর্টার:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে  প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লাবণ্য, জিহাদ, মুগ্ধ ও মাহি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাকা, উন্মেষ, জান্নাত ও জিনিয়া। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট