1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি - অপরাধ সংবাদ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার অপরাধ সংবাদের প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসলো প্রশাসন: কচুয়ায় খাজা ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা” জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ৫ দফা দাবি তুললেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিরামপুরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগ: আটক ২, জনমনে আতঙ্ক কাজিপুরে বিজ্ঞান , প্রযুক্তি মেলাও পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কচুয়ায় পেট্রোল পাম্পে তেল বাণিজ্যে অনিয়মের অভিযোগ অতিরিক্ত টাকায় ‘গোপন সরবরাহ’, বঞ্চিত সাধারণ গ্রাহক বিজয়নগরে মাদক ও চোরাচালানের প্রতিবাদ করায় জুলাই যোদ্ধা আমির খাঁনের বাড়িতে তাণ্ডব: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীও তার পরিবার বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক

বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের মহাদেব আশ্রমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে আশ্রমের দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণ ও রুপার অলংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে আশ্রম বন্ধ করে দেওয়া হয়। গভীর রাতের কোনো এক সময় চোরচক্র আশ্রমের ভেতরে প্রবেশ করে অত্যন্ত সুকৌশলে দানবাক্সের তালা ভেঙে ফেলে। এসময় বাক্সে থাকা ভক্তদের দান করা বিপুল পরিমাণ নগদ টাকা এবং রক্ষিত স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে চম্পট দেয় তারা।
আজ সকালে আশ্রমের লোকজন ভেতরে প্রবেশ করলে দানবাক্সটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী আশ্রমে ভিড় করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। গভীর রাতে চোরচক্র সব লুটে নিয়ে যাওয়ায় তারা এখন আতঙ্কিত বোধ করছেন। তারা দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আশ্রম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট