1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার - অপরাধ সংবাদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি চট্রগ্রাম অনেকে ন্যায্য দাম না পেয়ে রাগে-ক্ষোভে অবিক্রিত চামড়া রাস্তায় ফেলে দেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী । কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার সময়’  রাজধানীর সিটির ২ কর্মকর্তাকে অপসারণের পরে আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ৷   ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা৷ ৷  আনন্দের মধ্যেও সারাদেশে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় থামেনি “২৬ জন নিহত!!  সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু জরুরী ঘোষণা- অপরাধ সংবাদ পএিকার সকল নিয়োগ  বাতিল ৷ “ঈদ মোবারক ”  ঈদ মোবারক” ঈদ মোবারক”

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘ ১০ বছর ধরে পলাতক থাকা ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি হিসেবে মুর্শিদ দীর্ঘ এক দশক ধরে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুর্শিদ কৌশলে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে পুলিশ সদস্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করতে সক্ষম হন। পরে তাকে বিজয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরির প্রস্তুতি ও ডাকাতির ঘটনাসহ মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘ সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট