1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার - অপরাধ সংবাদ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার অপরাধ সংবাদের প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসলো প্রশাসন: কচুয়ায় খাজা ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা” জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ৫ দফা দাবি তুললেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিরামপুরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগ: আটক ২, জনমনে আতঙ্ক কাজিপুরে বিজ্ঞান , প্রযুক্তি মেলাও পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কচুয়ায় পেট্রোল পাম্পে তেল বাণিজ্যে অনিয়মের অভিযোগ অতিরিক্ত টাকায় ‘গোপন সরবরাহ’, বঞ্চিত সাধারণ গ্রাহক বিজয়নগরে মাদক ও চোরাচালানের প্রতিবাদ করায় জুলাই যোদ্ধা আমির খাঁনের বাড়িতে তাণ্ডব: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীও তার পরিবার বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে বেনাপোলের ব্যবসায়ী নেতাদের সাথে বন্দরের চেয়ারম্যানের বৈঠক তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সরকারি দলের সদস্যের

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘ ১০ বছর ধরে পলাতক থাকা ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি হিসেবে মুর্শিদ দীর্ঘ এক দশক ধরে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুর্শিদ কৌশলে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে পুলিশ সদস্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করতে সক্ষম হন। পরে তাকে বিজয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরির প্রস্তুতি ও ডাকাতির ঘটনাসহ মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘ সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট