1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কচুয়ায় পেট্রোল পাম্পে তেল বাণিজ্যে অনিয়মের অভিযোগ অতিরিক্ত টাকায় ‘গোপন সরবরাহ’, বঞ্চিত সাধারণ গ্রাহক - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

কচুয়ায় পেট্রোল পাম্পে তেল বাণিজ্যে অনিয়মের অভিযোগ অতিরিক্ত টাকায় ‘গোপন সরবরাহ’, বঞ্চিত সাধারণ গ্রাহক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি | 

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মেসার্স খাজা ফিলিং এন্ড অটো গ্যাস স্টেশন পেট্রোল পাম্পে তেল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি অসাধু চক্র পাম্পের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত অর্থের বিনিময়ে নির্ধারিত সীমার বাইরে তেল সরবরাহ করছে।
অভিযোগ রয়েছে, যেখানে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়ার নিয়ম রয়েছে, সেখানে গোপনে অতিরিক্ত অর্থ দিলে ৫০০ থেকে ১০০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ গ্রাহকরা তেল না পেয়ে খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, পাম্পে যেদিন তেল সরবরাহ আসে, সেদিন শত শত মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে মানুষ সিরিয়ালে অপেক্ষা করেন। কিন্তু অনিয়মের কারণে অনেকেই শেষ পর্যন্ত তেল পান না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এদিকে, স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলামের নামেও পাম্প থেকে তেল বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
অন্যদিকে, স্থানীয় এক চা দোকানদার আবদুল হালিমকে ৫০০ টাকার তেল বহন করার সময় আটক করা হলে তিনি দাবি করেন, “এসব তেল তাজুল মেম্বারের মাধ্যমে পুলিশের জন্য নেওয়া হচ্ছে।”
তবে একাধিক সূত্র জানায়, পাম্পের উত্তর পাশে একটি চা দোকানে প্রথমে বোতলে তেল নেওয়া হয় এবং পরে তা ড্রামে ভরে বাইরে বিক্রি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে কচুয়া থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে—এ ধরনের অনিয়মের দায়ভার কে নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী? স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad