1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে আওয়ামী লীগের চেয়ে বেশি দুর্নীতি করেছে”: রফিকুল ইসলাম খান তিতাসের মোহনপুর ফেরিঘাটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বরুড়ার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগ—ধানের শীষে ভোট প্রার্থনায় জিয়া প্রবাসী ফোরাম আমি নির্বাচিত হলে জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো– ব্যারিস্টার রুবিন ফারহানা       বি এন পির  ইশতেহার ঘোষনা৷  ইশতেহারের স্লোগান হলো   ‘সবার আগে বাংলাদেশ’।করব কাজ, গড়ব দেশ’ ‘সবার আগে বাংলাদেশ’।ইশতেহারে ৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ৫ আগস্টের পর একটি বড় দলের নেতা-কর্মীরা মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশাসনকে  নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের ১৫, থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।—–প্রধান উপদেষ্টার প্রেস সচিব আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় বিএনপি কর্মীকে জরিমানা

বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে আওয়ামী লীগের চেয়ে বেশি দুর্নীতি করেছে”: রফিকুল ইসলাম খান

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

 

 

‘আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে তার চেয়ে বেশি দুনীতি করেছে। চাঁদাবাজী, দুর্নীতি এগুলো কি রিক্সাওয়ালা, ভ্যানচালকেরা করে? এগুলো কারা করে? তারা হলো বিএনপি।’ রবিবার বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দুইজন লোকের নামে আলোচনা চলছে। একজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আরেকজন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। একজন এমবিবিএস ডাক্তার, আরেকজন হলেন আইএ পাশ। যোগ্যতা কার বেশি? বলেন তো দেখি, প্রধানমন্ত্রী হবার উপযুক্ত ব্যক্তি কে?”
কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভায় নারীদের সম্পর্কে রফিকুল ইসলাম খান বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ অফিসার হবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা সেই ব্যাংকের কাস্টমার হবে শুধুই মহিলারা। পুরুষের সাথে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না।” এসময় আসন্ন নির্বাচনে তিনি দাঁড়িপাল্লায় ভোট চান।
কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে করেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের জামায়াতের প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন। উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নায়েবে আমির মাওলানা শাহীনুর আলম, সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট