1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

লিটন মজুমদার, বরুড়া সংবাদদাতা:


কুমিল্লার বরুড়া উপজেলায় মাদক বিক্রির সময় স্থানীয় জনগণের হাতে আটক তিন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার গভীর রাতে (আনুমানিক রাত ১২টার দিকে) বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মহিদপুর এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মহিদপুর গ্রামের মৃত আবদুল মোনাফের ছেলে শাহাজাহান (৪৮),
২. দেওড়া গ্রামের ফারুকের ছেলে সুজন (১৭),
৩. ঝলম গ্রামের আবদুল মালেকের ছেলে ইসমাইল (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ। আদালত অভিযুক্ত তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির অভিযোগ ছিল। অবশেষে হাতেনাতে ধরা পড়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad