1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের মনোনয়নপত্র দাখিল - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়ন দাখিল শেষে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অধিকার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণ যদি আমাকে রায় দেন, তাহলে এই আসনকে একটি আধুনিক ও উন্নত মডেলের সংসদীয় এলাকা হিসেবে গড়ে তুলবো।”
এদিকে একই দিন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে বিজয়নগর উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকীবের নিকটও মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবিএম মুমিনুল হক, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় ও বিজয়নগর উপজেলা নির্বাচন অফিস চত্বরে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট