1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসায় খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলার যুব উন্নয়ন অফিসার বোরহান উদ্দিন এর বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ  অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান

আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসায় খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫।) জামিয়ার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক অনন্য ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের ছোট ভাই হাফেজ কাজী সিরাজুল ইসলাম। খতমে বুখারী উপলক্ষে শিক্ষার্থীদের দরস প্রদান ও দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি মোবারক উল্লাহ।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ও জামিয়া ইউনুছিয়ার শিক্ষা সচিব এবং শায়খুল হাদিস মুফতি সামসুল হক সুফিজী এবং আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি বুরহান উদ্দিন ক্বাসেমী। তাঁদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব, হাদিস চর্চার প্রয়োজনীয়তা এবং নৈতিক চরিত্র গঠনে কোরআন-সুন্নাহর ভূমিকা তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি সাঈদ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী মোঃ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমরান খান, ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুখলেসুর রহমান, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসার প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দরস ও নসিহা প্রদান শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্তি ঘটে এ গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট