1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগন্জের কাজিপুরে সেলিম রেজার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ইমারজেন্সিতে উপচে পড়া ভিড়, হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগ!! পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান৷৷ গলাচিপায় স্কুলের মাঠ কেটে ক্যানেল করার অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে৷৷  ড. এবিএম সাইফুল ইসলাম পবিপ্রবির নতুন উপ-উপাচার্য মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন৷৷  দুমকিতে মক্তবের ছাত্রকে ব/লাৎ/কারের চেষ্টার অভিযোগে  শিক্ষক আ/টক৷৷ অসহায় পরিবারের পাশে শাহাদাৎ হোসেন দিলেন আর্থিক অনুদান৷৷  বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷

সিরাজগন্জের কাজিপুরে সেলিম রেজার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে
  1. অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-
    সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের চার ইউনিয়ন নিয়ে গঠিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ নভেম্বর) বিকেলে উপজেলার সোনামুখী হাট এলাকায় অনুষ্ঠিত এই গণমিছিলের নেতৃত্ব দেন সেলিম রেজা ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম। মিছিলটিতে প্রায় সহস্রাধিক দলীয় নেতাকর্মি অংশ নেন।মিছিল শেষে সোনামুখী খেলার মাঠে অনুষ্ঠিত পথসভায় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন, কাজিপুরের মানুষ বিগত ৫৪ বছরের ইহিতাস বদলাতে উন্মুখ হয়ে আছে। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই প্রথমবারের মতো কাজিপুরের মাটিতে ধানের শীষ বিজয়ী হবে ইনশা আল্লাহ। তিনি বলেন, কাজিপুরবাসী একটি পরিবর্তনের পথে ভোট দেবার জন্যে অপেক্ষায় রয়েছে।দলীয় মনোনয়ন বিষয়ে তিনি বলেন, কাজিপুরের মাটি ও মানুষের চাওয়া সেলিম রেজাকে প্রার্থী হিসেবে পাওয়া। এজন্যে বিগত ৩ নভেম্বর থেকে একের পর এক আমাকে ছাড়াই প্রতিদিন হাজার হাজার নেতাকর্মি মিটিং মিছিল উঠান বৈঠকসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। তারা তারেক জিয়ার ঘোষিত ৩১ দফার লিফলেট সাধারণ মানুষের নিকট পৌঁছে দিয়ে সেলিম রেজার জন্যে দোয়া চাইছে। জনগণের এই চাওয়াকে দল শ্রদ্ধা জানাবে আশা করে তিনি বলেন, কোন কারণে প্রার্থী পরিবর্তন হলে হয়তো কাজিপুরে পরিবর্তনের হাওয়া থমকে যেতে পারে।
    সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু। এসময় সোনামুখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad