1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা ঐক্যবদ্ধ হয়ে জনগনের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ - অপরাধ সংবাদ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নেত্রকোণায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা ঐক্যবদ্ধ হয়ে জনগনের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণায় বিএনপি’র পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনে মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রভাবশালী নেতা ঐক্যবদ্ধ হয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রভাবশালী নেতা হচ্ছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন ও সাবেক সংসদ সদস্য হাজী মোঃ আবু আব্বাছ এর পুত্র টিপু আব্বাছ।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ জন নেতা ঐক্যবদ্ধ ভাবে দুপুর ১২ টায় জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম শুরু করেন।

কার্যক্রম শুরুর প্রাক্কালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী সাংবাদিকদের বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তারেক রহমানের গতিশীল নেতৃত্ব জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। এটা বুঝতে পেরে দেশী-বিদেশী শত্রুরা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পি আর পদ্ধতি ও গণভোটের নামে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ও নানা ধরনের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান।

জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান বলেন, আমাদের নেতা তারন্যের অহংকার
তারেক রহমান নভেম্বর মাসেই দেশে আসবেন। তিনি বলেছেন, বৃহত্তর ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের মাঝে কোন ফাটল ধরানো যাবে না।
দলীয় হাই কমান্ড যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই মিলে তার পক্ষেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা জনগনের মাঝে পৌঁছে দিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে ধানের শীষের মনোনয়ন দিবে, তারই পক্ষেই সবাই মিলে কাজ করবো।

এক পর্যায়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম গণ মিছিলে রূপ নেয়। মিছিলটি জেলা শহরের স্টেশন রোড, তেরী বাজার, ছোট বাজার, মোক্তার পাড়া, নাগড়া হয়ে পূনরায় কোর্ট স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট