1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আওয়ামী লীগের ১৭ বছর আলেম ওলামাগণ নির্যাতনের শিকার ছিলেন- সেলিম রেজা। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

আওয়ামী লীগের ১৭ বছর আলেম ওলামাগণ নির্যাতনের শিকার ছিলেন- সেলিম রেজা।

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

কাজিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি সেলিম রেজা বলেছেন, বিগত আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামল ছিলো অনিয়ম আর ‍দুর্নীতিতে ভরা। আলেম ওলামা মাশায়েখরা ছিলেন তাদের দুচোখের দুশমন। তাদেরকে একসাথে হওয়া দেখলেই পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করতো। দিনের পর দিন বিনা বিচারে ও মিথ্যা মামলায় তাদের জেলে ভরে রাখতো। তাদের সত্য কথা বলার পথকে রুদ্ধ করে দিয়েছিলো। সোমবার( ২৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় কুরআনের প্রথম ছবক এর উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, প্রতিটি মুসলমানের উচিত ধর্মীয় শিক্ষাটাকে সম্মান জানানো। আজ এখানে এসে বরেণ্য একাধিক আলেম-ওলামা-মাশায়েখদের সাথে কুশল বিনিময় করতে পেরে ভালো লাগছে। আর ভালো লাগছে একঝাঁক কুরআনের পাখিদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে।
বগুড়ার জামিয়া রহমানিয়া এর প্রতিষ্ঠাতা পরিচালক, এহসান ট্রাভেলস এজেন্সি এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ তৈয়ব খন্দকার এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার সহকারি পরিচালক আল্লামা আতাউল্লাহ নিজামী। কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে অবস্থিত হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও: আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক সাংবাদিক এনামুল হক, জামিয়া রহমানিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা বগুড়ার শিক্ষা উপদেষ্টা আল্লামা শফি কাসেমী, প্রকৌশলী রুবেল আহম্মেদ, বালিকা মাদ্রাসা বগুড়ার সাধারণ সম্পাদক মাওলানা বশির আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, জামিয়া রহমানিয়া বগুড়ার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাও: মারুফুর রহমান, আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল জলিল।
অনুষ্ঠানে শিশুদের হাতে কুরআন শরীফের ছবক তুলে দেন জামিল মাদ্রাসা বগুড়ার সহকারি পরিচালক আল্লামা আতাউল্লাহ নিজামী। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad