1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

কাজিপুরে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৪২ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতনণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস প্রাঙ্গণ থেকে এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা কমান্ডান্ট চন্দন দেবনাথ বিভিএম। বিশেষ অতিথি ছিলেন সার্কেল এডজুটেন্ট সোহেল রানা। সংস্থাটির মহাপরিচালকের এই উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, সেমাই, লাচ্চা, গুড়া দুধ, সুজি, চিনি, সয়াবিন ও নুডলস। উপজেলা মোট ৪৭ জন ভাতাভোগীকে এই সুবিধা দেয়া হয়।

কাজিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে জেলা কমান্ডান্ট বলেন, সংস্থার মহাপরিচালক মহোদয় ভাতাভোগী সদস্যদের কাজের গতি বৃদ্ধি ও অনুপ্রেরণা দিতেই ঈদুল আজহায় এই সহায়তা প্রদান করা হলো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক পেস্তা মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা যমুনা রানী রায়, উপজেলা কোম্পানি কমান্ডার সোনার উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad