1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ শ্রদ্ধা, স্মরণ ও প্রত্যয়ের আলোচনায় সভা অনুষ্ঠিত বিজয়নগরের চান্দুরা ডাক বাংলায় বাজার পরিচালনা কমিটি গঠন। ছিনতাইকারীদের বর্বরতা: হোমনায় অটোরিকশা চালক শান্ত দাসকে জবাই করে হত্যা সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা  দেশজুড়ে অপেক্ষার অবসান: আজ তফসিল ঘোষণা, একই দিনে হচ্ছে নির্বাচন ও গণভোট কুমিল্লায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় দৈনিক মাতৃজগত সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেশ ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি  খান সেলিম রহমানের শুভ জন্মদিন আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল নেত্রকোণার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা

নেত্রকোণা কেন্দুয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোণা কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী গ্রামের মিয়াপাড়ায় প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসেছে এক কিশোরী প্রেমিকা। প্রেমিক নাঈম (১৬) একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। প্রেমিকা (১৪) একই ইউনিয়নের টাঙ্গুয়া গ্রামের মেয়ে।

এ বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা বিভিন্ন মতামত ব্যক্ত করছেন।

১৪ মে ২০২৫ বুধবার সকাল ১০টার দিকে প্রেমিকা সরাসরি নাঈমের বাড়িতে এসে উপস্থিত হয়ে জানায়, নাঈমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। বিয়ে না হওয়া পর্যন্ত প্রেমিকা নাঈমের বাড়ি ত্যাগ করবে না বলেও সাফ জানিয়ে দেয়।

কিশোরী জানান, প্রায় এক বছর আগে আমার বড় বোনের বাড়িতে (মিয়াপাড়া) বেড়াতে গিয়ে নাঈমের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আমাদের মধ্যে মোবাইলে যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজ সকালে নাঈম নিজেই আমাকে বাড়িতে আসতে বলেছে। কিন্তু আমি এসে দেখি সে বাড়িতে নেই। তাই আমি এখানেই অবস্থান করছি, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়।

এ বিষয়ে নাঈমের মা আছমা আক্তার বলেন, আমি আমার ছেলের প্রেমের ব্যাপারে কিছুই জানি না। তবে ছেলে যদি রাজি থাকে এবং মেয়েটিকে পছন্দ করে। তাহলে আমাদের কোনো আপত্তি নেই।
ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সামাজিকভাবে আলোচনার ঝড় উঠেছে। কিশোর-কিশোরীদের প্রেম ও পারিবারিক নজরদারির অভাব নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট