1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মাদকসেবীকে চারমাসের বিনাশ্রম কারাদন্ড ও একইসাথে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন উপজেলার বেরিপোটল চরপাড়া গ্রামের মৃত জালাল শেখ এর পুত্র হবিবর রহমান(৫৪) এবং আব্দুল মন্ডলের পুত্র তুতা মিয়া(৫৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার(২৯ এপ্রিল) সন্ধ্যায় কাজিপুর পৌরসভার বেরিপোটল চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।এসময় নিজবাড়িতে বসে গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করেন অভিযানে অংশে নেয়া ডিএনসি টিমের সদস্যগণ।এসময় ওই দুইজনের নিকট থেকে যথাক্রমে ৫০ গ্রাম ও ৪৫ গ্রাম মোট ৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারায় সাজা প্রদান করে আদালত।
এদিকে মাদক সেবনের দায়ে উভয়কেই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আসামী হবিবরের প্রতিবেশীরা জানান, মাদকসেবন ও বিক্রির কারণে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরাও বিপদগ্রস্ত হচ্ছে। তারা আরও জানান , এর আগেও মাদক বিক্রির কারণে হবিবর জেলে গিয়েছেন এবং জেল থেকে এসে আবারও মাদক সেবন ও বিক্রির কাজে জড়িয়ে পড়েন।# (ছবি আছে)

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad