1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণায় বিনামূল্যে কৃষকেরমাঝে ফলের চারা ও হলুদের বীজ বিতরণ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

নেত্রকোণায় বিনামূল্যে কৃষকেরমাঝে ফলের চারা ও হলুদের বীজ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

দ্বীপক চন্দ্র সরকার:-

 

নেত্রকোণা দুর্গাপুরে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের আওতায় নিবন্ধিত কৃষকদের মাঝে লেবু সফেদা ও কুলের চারা এবং হলুদের বীজ বিতরন করা হয়।

৮ মে ২০২৫, বৃহস্পতিবার উপজেলায় বিরিশিরির কানিয়াইল এলাকায় ‌’রুসা বাংলাদেশে’র আয়োজনে ও ‘বিনা’ ময়মনসিংহের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

বিতরণ পূর্বে আলোচনা সভায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও দুর্গাপুর অটিজম ও প্রতিবন্ধি বিদ্যালয়ের দাতা সদস্য ডক্টর হামিদুর রহমান রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস।

এছাড়াও এতে বক্তব্যে রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, রুসা’র কৃষি প্রোগ্রামার কৃষিবিদ শহীদ উদ্দিন, নারী নেত্রী লুদিয়া রুমা সাংমা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাখেন রুসার নির্বাহী পরিচালক এম এন আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের পরিচালক জন ক্রসওয়েল খকসী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাড়ির আঙ্গিনায় সবজি চাষের আওতায় আজ নিবন্ধিত কৃষকদের বিভিন্ন ফলের চারা এবং হলুদের বীজ বিতরন করছে রুসা৷ সত্যিই এ উদ্যেগ প্রশংসনীয়। একটি ফলের গাছ থেকে একটি পরিবারের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, তেমনি অতিরিক্ত ফল বিক্রি করে পারিবারিকভাবে লাভবান হতে পারবে।

আলোচনা শেষে নিবন্ধিত কৃষকদের মাঝে বিনামূল্যে ফলের চারা ও হলুদের বীজ বিতরণ করেন অতিথিরা। একই সাথে রুসা স্বাস্থ্য সেবার সমন্বিত প্রাথমিক স্বাস্থ্য সেবার আওতায় প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য কার্ড সার্ভিস চালুর মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad