1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
৬ দফা দাবিতে কাজিপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

৬ দফা দাবিতে কাজিপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৪৪১ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার- (সিরাজগঞ্জ) :- ৬ দফা দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিটিউট এর শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারিগরি টেক্সটাইল বিপ্লবী ছাত্রফ্রন্টের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেছে।
আজ রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা সদর পর্যন্ত এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইন্সটিটিউটের সকল ব্যাচের সকল শিক্ষার্থীরা অংশ নেয়।
এরপর শিক্ষার্থীদের পক্ষে আতিকুল ইসলাম কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সামনে লিখিত বক্তব্যে ৬ দফা দাবি তুলে ধরেন। তারা দাবী করেন বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন সকল প্রতিষ্ঠানের জন্য সমন্বিত নিয়োগবিধি কার্যকর করতে হবে। উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে হবে।টেক্সটাইল বিষয়ে কারিগরি শিক্ষা অর্জনকারী যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সাথে ইনস্টিটিটিউটসমূহের শিক্ষাব্যবস্থায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সমন্বয় করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী ডিপ্লোমা কোর্স এর ব্যবহারিক ক্লাসের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে এবং অতি দ্রুতই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের বাইরের উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দূর্নীতিগ্রস্ত শিক্ষক এবং কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবী করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad