1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের: দেড় মাস পর গুলিতে আহত স্কুলছাত্রের মৃত্যু - অপরাধ সংবাদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল৷৷ দুমকিতে মা/দ/কের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত৷৷ পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন তিন শিক্ষাবিদ৷৷ এসএসসি পরীক্ষার ফলাফলে  পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা৷৷ মির্জাগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ হাসপাতাল থেকে অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ৷৷  দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা কে  গ্রেপ্তারের প্রতিবাদে  পরিবহন ধর্মঘট,সড়কে শ্রমিকদের অবস্থান৷৷ দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ৷৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের: দেড় মাস পর গুলিতে আহত স্কুলছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে
  1. অন্জনা চৌধুরী  :- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত স্কুলছাত্র জুনায়েদ ইসলাম রাতুল (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।
    রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন রাতুলের বাবা।
    রাতুলের বাবা জিয়াউর রহমান বলেন, ৫ আগস্ট সকাল থেকেই বগুড়া শহরের বড়গোলা এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দেয় রাতুল। বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্র-জনতার মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে যাচ্ছিল, এ সময় পুলিশের এলোপাথাড়ি গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় রাতুল। রাতুলকে সহকর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ভর্তি করা হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। সেখানে এক মাস ২০ দিন চিকিৎসাধীন থাকার পরে আজ ভোরে মারা যায় রাতুল।
    জিয়াউর রহমান আরও বলেন, দুপুর ১২টার পর হাসপাতাল থেকে রাতুলের মরদেহ জানাজার জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। সেখানে জানাজা শেষে রাতুলের মরদেহ নেওয়া হবে বগুড়া শহরের হাকির মোড় এলাকায় রাতুলদের বাসায়। পরে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
    বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান, জুনাইদুল ইসলাম রাতুল নামের এক স্কুলছাত্র ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে তার পরিবার জানিয়েছে। রাতুলের বাবা পুলিশকে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যোগ দিয়ে গত ৪ আগস্ট সে আহত হয়েছিল। পুলিশের গুলিতে রাতুল আহত হয়েছিল কি না সে বিষয়ে জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad