1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জে মসজিদে পাওয়া অস্ত্র দু’টি সাবেক এমপি হেনরী ও চেয়ারম্যান লাবুর - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

সিরাজগঞ্জে মসজিদে পাওয়া অস্ত্র দু’টি সাবেক এমপি হেনরী ও চেয়ারম্যান লাবুর

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে
অন্জনা :-সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচ থেকে পাওয়া দু’টি অস্ত্রের মালিক ছিলেন সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো – দু’টি অত্যাধুনিক শটগান, দু’টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি। দু’টি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক।

সোমবার (৯ সেপ্টেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচে একটি ব্যাগে অস্ত্র দেখে মুসল্লিরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাগজিন ও গুলিসহ দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানা নিয়ে আসে। দু’টি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক।

পরে যাচাই-বাছাইয়ের পর শটগান দু’টি শনাক্ত করা হয়েছে। অস্ত্র দু’টি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত (৩ সেপ্টেম্বর) সময়ের মধ্যে অস্ত্র জমা না দেওয়ায় শটগান দু’টির লাইসেন্স বাতিল হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে (ওসি) জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট