1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
দাউদকান্দি ও তিতাস থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার: সিঙ্গারবিলের এক অংশেই ৬১টি স্পট, তালিকা করছে পুলিশ বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি

দাউদকান্দি ও তিতাস থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দি ও তিতাস থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছেন কুমিল্লা আনসার ভিডিপির সদস্যরা। দাউদকান্দি ও তিতাস থানা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার এসব উদ্ধার করা হয়। কুমিল্লা জেলা আনসার ভিডিপি অফিস থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জব্দ হওয়া অস্ত্রগুলো হলো– তিতাস থানা থেকে লুট হওয়া একটি এলএমজি, একটি শটগান, একটি ৭.৬২ মিলি মিটার রাইফেল। ৫ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ। এ ছাড়া দাউদকান্দি থানা থেকে লুট হওয়া ৩টি রাইফেল (১টি রাইফেলের বাট নেই), ২ টি শটগান ও একটি হ্যান্ড কাফ।

শুক্রবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দি থানা এলাকায় আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের সহায়তায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে আনসার ভিডিপি কার্যালয় কুমিল্লার হেফাজতে আছে। যা পরবর্তীতে পুলিশ লাইন কুমিল্লায় জমা করা হবে।

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারে নির্দেশনা দিচ্ছেন উপপরিচালক রাশেদুজ্জামান, সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানা সরকার, সার্কেল অ্যাডজুটান্ট মনিরুল ইসলাম ও সার্কেল অ্যাডজুট্যান্ট তানজির আজাদ।

আনসার ভিডিপি কুমিল্লার উপপরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, ‘আমরা সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এসব অস্ত্র দেশের নিরাপত্তার কাজে লাগে। কারো কাছে অস্ত্র থাকলে তিনি স্বেচ্ছায় জমা দিয়ে যেতে পারেন, কিংবা কারো কাছে কোনো তথ্য থাকলে সে বিষয়ে আমাদেরকে জানাতে পারেন। আমরা স্ব স্ব থানার অস্ত্র সংগ্রহ করে জমা দিয়ে দিব

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট