1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা - অপরাধ সংবাদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৮ জুলাই৷৷ সরাইলে গৃহবধূর আত্মহত্যা– দেবর-ভাবির পরকীয়ার অভিযোগে থানায় এজাহার৷৷ মহিপুরের হ/ত্যা মামলার অন্যতম অভিযুক্ত সালেক ও ছারোয়ার র‍্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব সিরীয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷৷  কিডনি রোগে জীবনযুদ্ধ: বিরামপুরের পরিচিত মুখ সোনা মিয়ার চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন৷৷  বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ: বিজিবির কঠোর অবস্থান৷৷ গলাচিপায়  ই/য়াবা/সহ যুবক গ্রে/প্তার৷৷  নানা সংকটে ধুঁকছে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা৷৷  পটুয়াখালীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মাঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল৷৷

কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৭১৮ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার- : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সিরাজগঞ্জের জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।
কাজিপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুল হক জানান, উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে খলিলুর রহমান সিরাজী পেয়েছেন (আনারস), আশরাফুল আলম (ঘোড়া) এবং আবুল কালাম আজাদ পেয়েছেন (দোয়াত কলম)।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সেলিম হোসেন (তালা) সাইফুল ইসলাম (টিয়া পাখি), এবং শাহিনুল ইসলাম শাহিন (মাইক) প্রতীক পেয়েছেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাপলা খাতুন (পদ্মফুল), সুলতানা হক (হাঁস) জান্নাতুল ফেরদৌসী(ফুটবল) জুলেখা খাতুন(সিলিং ফ্যান) এবং বিলকিছ খাতুন(কলস)প্রতীক পেয়েছেন। প্রথম ধাপে আগামী ৮ মে কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad