1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন মোঃ মাহিদুল হাসান সরকার। - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন মোঃ মাহিদুল হাসান সরকার।

  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৯৫১ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার- মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ইয়ুথ টেলিভিশন এর নির্বাহী পরিচালক এবং জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার।
গত (৮ ই মার্চ ২০২৪ ইং) শুক্রবার বিকেল ৩. ০০ ঘটিকায় রাজধানীর মিরপুর বিশ্ব বিদ্যালয় কলেজ হলরুমে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান এর সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ভূমিকা এবং গণমাধ্যম কর্মীদের করণীয়,শীর্ষক আলোচনা সভা, গুণিজন সন্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশীদ (সিআইপি)।
এসময় অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ইয়ুথ টেলিভিশন এর নির্বাহী পরিচালক এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার মাহিকে নিজ হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।
এ বিষয়ে সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার এর সাথে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন যাবত সাংবাদিকতা করি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা’র নির্বাহী সম্পাদক হওয়ার কারণে বিভিন্ন সময় দেশের যেকোনো জায়গায় যেকোনো সাংবাদিক হামলা মামলা ও নির্যাতনের শিকার হলে, সংগঠনের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানো ও সামর্থ্য অনুযায়ী সার্বিক সহোযোগিতা করার চেষ্টা করি।
সাংবাদিকতা আমার পেশা নয় এটা আমার নেশা, এই নেশা থেকেই আমি সমাজের অবহেলিত নির্যাতিত নিপিড়ীত মানুষের কথা সংবাদপত্রে লিখি ও সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে সমাজের জন্যে কাজ করা আমার সাংবাদিকতার অন্যতম লক্ষ্য।আর সেই লক্ষ্য পূরণে চেষ্টা করেছি সততা ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যেতে। আজ তার মুল্যায়ন পেলাম, এতে আমি অনেক আনন্দিত।
আমাকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য আমি মাতৃজগত পরিবারের অভিভাবক জনাব খান সেলিম রহমান ও পত্রিকা প্রকাশের সাথে সংযুক্ত সকলের নিকট চীর কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট