1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পবিপ্রবিতে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবিতে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  পটুয়াখালী জেলা মহিলা পরিষদের নতুন কমিটিতে সভাপতি শিরীন, সম্পাদক মোর্শেদা৷৷  গলাচিপায় ছেঁড়া কম্বল, মানুষের দেয়া খাবার আর অন্যের সহায়তায় চলছে রেকসনার জীবন: একটু সহায়তার অপেক্ষায় অসহায় পরিবার৷৷  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শুভেচ্ছা৷৷ বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫!! হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন৷৷  লোহালিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিবুল্লাহ৷৷  বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷       পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷  পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু৷৷ 

পবিপ্রবিতে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সেমিনার কক্ষে শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় ১৩০২ তম ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
“Building  Youth Leadership on Pluralism and Social Harmony” বা “বহুত্ববাদ সামাজিক সম্প্রতিতে তরুণ নেতৃত্বের বিকাশ” শীর্ষক এ ট্রেনিং প্রোগ্রামে দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর হাদিউজ্জামান সুজন এর সঞ্চালনায় ও সুজন এর পটুয়াখালী জেলা সভাপতি মানস কান্তি দও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন পটুয়াখালী জেলার প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ট্রেনিং ইউনিটের  প্রোগ্রাম কো- অর্ডিনেটর তুহিন আফসারি, সিনিয়র প্রোগ্রাম অফিসার   সোহেল রানা, বরিশাল অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ শুভ ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, “এ বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” তিনি বলেন, “আমাদের বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও সংস্কৃতির মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছে। ‘বহুত্ববাদ’ বা ‘Pluralism’ মানেই সহাবস্থান নয় এর অর্থ হলো একে অপরের ভিন্নতাকে শ্রদ্ধা   করা এবং সেই বৈচিত্র্যকে উদযাপিত করা। আর এই বহুত্ববাদের উপর ভিওি করে গড়ে ওঠে একটি  টেকসই  সামাজিক সম্প্রীতি বা Social Harmony. একটা সমাজ বা রাষ্ট্র কতটা মানবিক এবং প্রগতিশীল হবে তা নির্ভর করে সেই দেশের তরুণ প্রজন্মের ওপর। তোমারাই দেশের ভবিষ্যৎ।”
তিনি বলেন, “নেতৃত্ব কেবল পদ পদবী বা ক্ষমতার বিষয় নয়; নেতৃত্ব হলো দায়িত্ববোধ, সহানুভুতি এবং পরিবর্তনের আলো ছড়ানোর ক্ষমতা।”তিনি তরুণ সমাজকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad