1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ীতে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন শুরু৷৷ - অপরাধ সংবাদ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ীতে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন শুরু৷৷ দিনাজপুর মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন মোছাঃ শিল্পি খাতুন পাশে দাঁড়ানোর মানবিক আবেদন৷৷ বাউফলে সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ; দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা!! পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিককে হাতুড়ি পে/টা, গ্রেফতার-২!! পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত৷৷ পায়রার করাল গ্রাসে মির্জাগঞ্জ: জিওব্যাগেও ঠেকানো যাচ্ছে না ভাঙন৷৷ জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা: মা/দক-স/ন্ত্রা/স দমনে কঠোর অবস্থানের ঘোষণা৷৷  পাথরঘাটার হ/ত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন র‌্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক৷৷ মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷

গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ীতে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন শুরু৷৷

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-
পটুয়াখালীর গলাচিপায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমুখর পরিবেশে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় গলাচিপা শ্রীশ্রী কেন্দ্রীয় কালিবাড়ী প্রাঙ্গণে বটতলা শ্রীশ্রী হরিমন্দির কমিটির আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, দেশমাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের কল্যাণ কামনার পাশাপাশি সনাতন ধর্মের ভক্তিমূলক ঐতিহ্য ও সংস্কৃতি লালনের উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার হাবরা থেকে আগত কীর্তনশিল্পী তনুশ্রী চৌধুরীর পরিবেশনায় অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রথম দিন থেকেই কেন্দ্রীয় কালিবাড়ী প্রাঙ্গণে ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষ কীর্তনে অংশ নেন। ভজন, নামসংকীর্তন ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ, সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশ।
বটতলা শ্রীশ্রী হরিমন্দির কমিটির সভাপতি দীপক কুমার বনিক ও তার ভাই (কালু) বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী দুই দিনও ধারাবাহিকভাবে লীলাকীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক সংগীত পরিবেশিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad