1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ - অপরাধ সংবাদ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷

কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার  নাটুয়াপাড়া   মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনারুল ইসলামের চাকুরি থেকে অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই  )  দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত  বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার।  নাটুয়ারপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  ও শিক্ষার্থীদের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, মাসুদ রানা, ক্লাস্টার অফিসার দিলরুবা খাতুন ,সহকারি অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবদুল জলিল, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ মোদাচ্ছির রহমান, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, রেজাউল করিম, প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক  নুরুল ইসলাম প্রমূখ। পরে উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিগণ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মোনারুল ইসলামকে ক্রেস্ট, ফুলের তোড়া, উত্তরীয় ও উপহার সামগ্রি প্রদান করা হয়।  এসময় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বিদায়ী প্রধান শিক্ষককে জাতীয় পতাকা প্রদান করেন এবং সালাম জানান।
উল্লেখ্য প্রধান শিক্ষক মোনারুল ইসলাম কাজিপুর উপজেলার কয়েকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং তার বিদ্যালয়টি কয়েকবার শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়েছিলো। # (ছবি আছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad