1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন - অপরাধ সংবাদ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি

 

সরকার কর্তৃক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও বৃক্ষ রোপন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকাল সাড় ৩ টায় ঝাউতলা এলাকাস্থ পুকুর পাড়ে চাপালিশ, জারুল ও কদম চারা লাগিয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও জেলা বন কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিয়া।

জেলা প্রশাসন ও উপকূলীয় বনবিভাগের আয়োজনে বৃক্ষ রোপণ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ উল আলম, রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত ও জেলা ছাত্র দলের সভাপতি শামীম চৌধুরী সহ আরও অনেকে।

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সরকারের মহৎ কর্মযজ্ঞ সফল বাস্তবায়নের জন্য সবাই এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট