1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম কাজিপুরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার এবং কৃষকদের  মাঝে স্প্রে মেশিন বিতরণ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বিতরণ করেন।
বেলা এগারটায় জেলা প্রশাসক কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তন  থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে এডিবির অর্থায়নে ৪০ টি হুইল চেয়ার এবং উপজেলা পরিষদের অর্থায়নে বিশেষভাবে নির্মিত দুটি চলাচলের গাড়ি বিতরণ করেন। একই অনুষ্ঠানে তিনি উপজেলার ২৪৭ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। এরপর তিনি কাজিপুর থানা ও কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমি পরিদর্শন করেন।
দুপুরে জেলা প্রশাসক সোনামুখী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদ চত্বরে একটি আমের চারা রোপন করেন। এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান ও পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এরপর জেলা প্রশাসক সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
বিকেলে তিনি উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুইজ বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন।
পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো: এনায়েত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমূখ। # (ছবি আছে)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad