1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেনে ২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ এপ্রিল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম এবং সমাজসেবক আজিজুল ইসলাম দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদুল করিম ফিরুজ, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, বিদ্যালয় পরিচালনা পরিষদের উপদেষ্টা হুমায়ুন কবির ভূইয়া এবং জহিরুল ইসলাম। বিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন রাইসুল হক মোল্লা, মনিরুল ইসলাম মিলন ও মাফুজুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তারেকুল ইসলামসহ সহকারী শিক্ষকবৃন্দ। রুহুল আমিন খাঁনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট