1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার”
হৃদয়েবাংলাদেশকে ধারণ করি,বিতর্কের মাধ্যমে যৌক্তিক সুনাগরিক গড়ি” এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের কাজিপুর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।২৮ ফেব্রুয়ারি  উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে এবং এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেল্থ এডুকেশন সার্ভিসেস (আরচেস) এর সহযোগিতায় কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বিচারক ও মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বিতর্ক বিশ্লেষক  উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। দুটি বিচারক প্যানালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার আতিকুর রহমান, আমিনা মনসুর ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক আব্দুল জলিল, পুলিশ পরিদর্শক শফিউল আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ,আরচেস কাজিপুর সমৃদ্ধি কর্মসূচির উপজেলা  সমন্বয়কারি পুষ্টিবিদ আব্দুর রাজ্জাক, অনুষ্ঠানের সমন্বয়কারি মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আরচেস এর
সহকারী সমন্বয়কারি সাথী খাতুন, ম্যানেজার সোহাগ রহমান। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয়।
৮টি স্কুলের অংশগ্রহণের উপর ভিত্তি করে নক-আউট পদ্ধতিতে কোয়াটার ফাইনালে ৪টি বিতর্ক, সেমি-ফাইনালে ২টি বিতর্ক এবং ফাইনালে ১টি বিতর্ক অনুষ্ঠিত হয়। ৮টি স্কুলের মধ্যে ফাইনালে অংশ গ্রহণ করে শিমুলদাউর উচ্চ বিদ্যালয় ও তারাকান্দি উচ্চ বিদ্যালয়। ফাইনাল বিতর্কের বিষয় ছিলো “দুর্বল শিল্পায়নের জন্য আমাদের অর্থনৈতিক সংকটই মূলত দায়ী”। এই বিষয়ে তারাকান্দি উচ্চ বিদ্যালয়, শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিতার্কিকদেরকে উৎসাহিত করতে ৮টি স্কুল থেকে অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষে থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়েতের জন্য ট্রান্সপোর্ট এলাউন্স প্রদান করা হয়। এছাড়াও এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেল্থ এডুকেশন সার্ভিসেস (আরচেস) এনজিও’র পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য ইফতারের আয়োজন করে।পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট